২০০ আদর্শিক সাংসদই পারে নতুন রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি গড়তে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

একজন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টে ২০০ আসন যদি আদর্শিক দ্বারা হয় তাহলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারবেন। বর্তমান বিধি যদি পরিবর্তন করতে চান, তাহলে আদর্শিক, যাদের অন্তরের ভেতরে তাকওয়া আছে, সততা আছে তাদের পার্লামেন্টে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য।

ধর্ম উপদেষ্টা বলেন, আলেম ওলামাদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে। তারা হলো সমাজের শক্তির প্রতীক। সম্পর্কটাকে আরও সুদৃঢ় করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। আগামী দিনে নতুন পথের সন্ধান পাবো এবং কোনোক্রমে আর অন্ধকার জগতে আমরা ফিরে যাবো না।

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেয়ার অধিকার কারও নাই। ইসলাম নিয়ে কোনো মন্তব্য করতে হলে আলেম ওলামাদের সঙ্গে ঐকমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে যাবে।

ইত্তেফাক/এনএ