জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫০

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় তিনি হাসপাতালে আসেন।

জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

হাসপাতালে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। একইসঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।

 

ইত্তেফাক/এনটিএম