বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে বিজয়ের মাস আছে। যে দেশে ভাষা আন্দোলন আছে এবং একুশে ফেব্রুয়ারির আছে।
বুধবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে জহির রায়হান অডিটোরিয়ামে ‘মুক্তিযুদ্ধের জন- ইতিহাস’ সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন: বরখাস্ত হলেন অধ্যক্ষসহ তিন শিক্ষক
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশীদ বলেন, আমাদের ইতিহাস ও ভাষা গৌরবের। যা সবার সামনে তুলে ধরতে হবে তাহলে বাংলাদেশে সঠিক পথে চলবে এবং উন্নয়ন হবে। কেননা বিশ্বের কোন দেশে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস নেই।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও জন ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি মেজবাহ কামাল বলেন, ইতিহাস চর্চাকে আধুনিক থেকে আধুনিকতর করে জনগণের সামনে নিয়ে আসতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জানা ইতিহাস চর্চা কেন্দ্রের কার্যনির্বাহী পরিচালক ড. নাজমুন নাহার লাইজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচ
