কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্তদের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফ করেছে আশা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

সম্প্রতি রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৪ জন সদস্যের ৩৫ লাখ টাকা ঋণ আশা পুরোপুরি মওকুফ করেছে।

যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে আশা সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকে। বন্যা, খরা, টর্নেডো, ভূমিধ্বস, ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে নিপতিত সদস্য ও সাধারণ মানুষের ত্রাণ ও পুনর্বাসনে আশা ঋণ মওকুফসহ নানাবিধ সহায়তা প্রদান করে।

ইত্তেফাক/এটিএন