চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৬

রাজধানীর চকবাজার এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট । 

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, চকবাজারে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। 

ইত্তেফাক/এসএএস