বিশ্ব রেকর্ড গড়লেন নারিন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

বিশ্বের তৃতীয় ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ডানহাতি স্পিনার সুনীল নারিন। 

সম্প্রতি, শারজাহতে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) দ্বিতীয় ম্যাচে শারজাহ ওয়ারিয়ার্সের বিপক্ষে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেন নারিন। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটেরে মাইলফলক স্পর্শ করেন তিনি।

৫৬৮ ম্যাচে ১৩ হাজার ২৫৫ রান দিয়ে ৬ দশমিক ১৬ ইকোনমিতে ৬০০ উইকেটের মালিক এখন ৩৭ বছর বয়সী নারিন।

টি-টোয়েন্টিতে নারিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট। ম্যাচে ৫ বা ততোধিক উইকেট একবারই নিয়েছেন তিনি। নারিনে গড় ২২ দশমিক ০৯ ও স্ট্রাইক রেট ২১ দশমিক ৪।

৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারের বিশ্ব রেকর্ডের মালিক আফগানিস্তানের রশিদ খান। এরপর আছেন নারিনের স্বদেশী ডোয়াইন ব্রাভো। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাভো।

ইত্তেফাক/জেডএইচ