দেশে নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ০৮ শতাংশ। টানা দুই মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত বছরের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে এই হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

 
ইত্তেফাক/এসএএস