দুর্গাপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে মানববন্ধন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা

দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর ও হ্যালো আইএম প্রকল্পের সহযোগিতায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জিও-এনজিও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ এই প্রতিপাদ্যে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমেদাদুল হক খান। এ সময় আলোচনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. শামীম কবীর, ডিএসকের উপ-পরিচালক মো. আ. রব পাটোয়ারী, ওয়াই ডব্লিউ সি-এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা প্রমুখ। উল্লেখ্য, উক্ত ১৬ দিনের কর্মসূচির মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, রোডশো, সিগনেচার ক্যাম্পেইন পালন করা হয়।