মুসলিম-হিন্দু সমকামী দম্পতির ছবি ভাইরাল

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৮:৪৭

সমকামের প্রতি ক্রমশই উদার হচ্ছে এই পৃথিবী। বিভিন্ন দেশ তো ইতোমধ্যে এ ধরনের বিয়েকে বৈধও দিয়েছে। তবে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ভারত-পাকিস্তানের এক সমকামী দম্পতির ছবি। 

সোমবার ছবিগুলি টুইটারে শেয়ার করেন তাদের ফটোগ্রাফার সারোয়ার আহমেদ। তিনি ক্যাপশনে লিখেন, ‘আ নিউইয়র্ক লাভ স্টোরি’। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সমকামী দম্পতির এক তরুণীর নাম অঞ্জলি চক্র। তিনি ভারতের নাগরিক। অপরজন হলেন পাকিস্তানের সুন্দাস মালিক।  

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানের সুন্দাস মালিক একজন মুসলিম। এছাড়া তিনি একজন আর্টিস্ট। 


 ছবি: টুইটার

ছবিগুলি অঞ্জলিও নিজেও তার টুইটারে শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন, ‘সেই মেয়েটিকে হ্যাপি অ্যানিভার্সারি জানাই যে আমায় কিভাবে ভালোবাসতে হয় এবং ভালোবাসা পেতে হয় তা শিখিয়েছে।’


অঞ্জলি চক্র (বামে), সুন্দাস মালিক (ডানে)। ছবি: টুইটার

একটি ছবিতে দেখা যায়, অঞ্জলি চক্র এবং সুন্দাস মালিক বৃষ্টির মধ্যে এক ছাতার নিচে দুজনে ভালোবাসার আশ্রয় নিয়েছেন। এছাড়া ট্র্যাডিশনাল পোশাক ও গয়নায় ঐ সমকামী দম্পতিকে একে অপরকে চুম্বন করতে ও হাসি মজায় মেতে উঠতে দেখা গেছে। 


ছবি: টুইটার

এই ছবিগুলোতে প্রায় অর্ধলাখের উপরে লাইক পড়েছে। কমেন্টও পড়েছে হাজারের কাছাকাছি। 


 ছবি: টুইটার

 


সুন্দাস মালিক। ছবি: টুইটার

সুন্দাস মালিক ও অঞ্জলি চক্র ছবি: টুইটার

ইত্তেফাক/জেডএইচ