আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় লোকালয়ে ধরা পড়েছে বিলুপ্ত বিরল প্রজাতির গন্ধগোকুল। নিজ আবাসস্থলে অবমুক্ত করার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। জানা গেছে, গত রবিবার রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে লিটু বৈদ্যর দোকানের কাছে বৈদ্যুতিক তারে শক লেগে বিরল প্রজাতির ওই গন্ধগোকুলটি আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা প্রাণীটিকে উদ্ধার করে। গন্ধগোকুলের স্থানীয় নাম ভোঁদর। সোমবার সকালে আহত গন্ধগোকুলটিকে স্থানীয় যুবকেরা উদ্যোগ নিয়ে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায় ও চিকিত্সক শেফালী মজুমদার প্রাথমিক চিকিত্সা সেবা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, স্থানীয়ভাবে কোনো অভয়ারণ্য না থাকায় ও বন বিভাগ থেকে কোনো সাড়া না পাওয়ায় যে এলাকা থেকে বিরল প্রজাতির এই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছিল সেই আবাসস্থল পশ্চিম বাগধা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় প্রাণীটিকে অবমুক্ত করা হয়েছে।
