কুড়িগ্রামে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলা পাড়া গ্রামে। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়ায় নেমে আসে। 

তারা হলেন একই গ্রামের শাহাজাহান মন্ডলের ছেলে সাভার (২) এবং আবু তালেবের ছেলে আবু তোহা (২)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজন সকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে খেলতে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অবস্থায় পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত। সেই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। 

ইত্তেফাক/এপি