যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:০১

তফসিল ঘোষণার পর যেকোনো দাবি দেওয়া দিয়ে আন্দোলনে নিয়ে রাস্তায় নামলে এই পুরো বিষয়টাকে কঠোরভাবে দমন করা হবে-এমনটায় জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।  

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল এবং গরম পানি দেওয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’
 
এ সময় আগামীকাল মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এরমধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে চড়বে বাংলাদেশ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখার অপেক্ষায় এখন পুরো জাতি। 

 

 

 
ইত্তেফাক/এনটিএম