কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হিরণপুর-মিরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যমজ শিশুরা হলো- উপজেলার হিরণপুর-মিরাকান্দি গ্রামের আলিমউদ্দিনের তিন বছর বয়সী যমজ পুত্র সোহেল ও জুয়েল।
আরো পড়ুন : ভালোবাসার বিয়ে : অপহরণ মামলায় দণ্ডপ্রাপ্ত তুষার দাসের জামিন
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদ জামান জানান, সকালে বাড়ির আঙ্গিনায় সোহেল ও জুয়েল খেলা করছিল। একপর্যায়ে বাড়ি সংলগ্ন হাওরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
