কাউখালীতে অটিজম শিশুদের মধ্যে অ্যাসিস্ট ডিভাইস বিতরণ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৫:৫৩

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে একীভূত শিক্ষা বাস্তবায়নে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিস্ট ডিভাইস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সকল ডিভাইস বিতরণ করা হয়। ডিভাইসগুলোর মধ্যে রয়েছে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, চোখের ওষুধ ও চশমা।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মাঝে এ সকল ডিভাইস বিতরণ করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ: পলক

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা শিক্ষা অফিসার কে.এম জামান, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন, সিকদার মো.দেলোয়ার হোসেন, শেখ সামসুদ্দোহা চাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও সাধারণ সম্পাদক মো: হাবিবুল্লাহ ফকির প্রমুখ।

ইত্তেফাক/নূহু