সীতাকুণ্ডে মাছ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিষাক্ত রং মেশানো প্রায় দেড়শ কেজি মাছ জব্দ করেছে। এসব মাছে রঙ মেশানোর দায়ে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ২নং ইউনিয়নের বড় দারোগারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক। এ সময় বিষাক্ত রঙ মেশানো বিভিন্ন ধরনের ১৫০ কেজি মাছ জব্দ করা হয়।
এসব মাছের মধ্যে রয়েছে পোঁয়া মাছ ৪০ কেজি, লইট্যা মাছ ৮০ কেজি ও চেঁউয়া মাছ ৩০ কেজি। মাছে রঙ মেশানোর দায়ে ৫ হাজার টাকা করে মাছ ব্যবসায়ী রবি ও মমিনকে জরিমানা করা হয়। তারপর মাছগুলো মাটিতে পুঁতে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: যশোরে ডেঙ্গু রোগী শতাধিক, চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ
অভিযানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, সহকারী মোঃ রুহুল আমিন ও মোঃ আইয়ুব উদ্দিন।
ইত্তেফাক/নূহু
