আগামীকাল সন্ধ্যায় যিলহজের চাঁদ দেখা কমিটির বৈঠক

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৮:০৬

ধর্মপ্রাণ মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তা জানা যাবে আগামীকাল শুক্রবার সন্ধ্যায়। এদিন বাদ মাগরিব বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ১৪৪০ হিজরি সনের যিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১। অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

ইত্তেফাক/নূহু