এই সময়ের ছড়া

কারণটা কী

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৩২

মহামারী অসাধুতার,

          নয়তো কেবল ডেঙ্গুর,

মুখোশ পরা মানুষ আপনি,

          বেরিয়ে গেছে লেঙ্গুড়।

উত্তরের ঐ বাতিল ওষুধ,

           কে বলেছে—লক্ষ্মী নে,

 জেনেশুনে আপনি কেন

            তা ছিটালেন দক্ষিণে!

বক্তৃতা আর র্যালি নিয়ে

             আপনি হন্তদন্ত,

সঠিক ওষুধ হয়নি আনা—

             কারণটা কী কন তো?