ছাত্রদের মনমানসিকতা বোঝার জন্য এক নতুন শিক্ষক ক্লাসে ঢুকেই বললেন, ‘যারা নিজেকে নির্বোধ বলে মনে কর তারা উঠে দাঁড়াও।’
বেশ অনেকক্ষণ পর দেখা গেল যে একজন মাত্র ছাত্র উঠে দাঁড়াল।
‘তা হলে তুমি নিজেকে নির্বোধ বলে মনে কর?’ ছাত্রকে জিজ্ঞেস করলেন শিক্ষক।
‘না স্যার, আসলে আপনি একা দাঁড়িয়ে থাকলে ব্যাপারটা ভালো দেখা যায় না।’ ছাত্রের উত্তর।
—স্যার আমাদের রেস্টুরেন্টের খাবার কেমন লাগল?
—ভালো, ঠোঁট চাটার মতোই উপাদেয়...তবে
—তবে?
—তবে বিল পাওয়ার পর ঠোঁট কামড়াতে হয়।
