টিপ টিপ টিপ বৃষ্টিপাতে বন দোলায়।
ঝিম ঝিম ঝিম শব্দ সুরে মন ভোলায়।
ঝুপ ঝুপ ঝুপ জলে ভেজে বৌ খুশি ।
বৌটা দেখে চোখ পাকিয়ে মৌটুসি।
মেঘ ঝরনা জল ছিটাতে বন মাথায়।
ছন পাতাতে টাপুর টুপুর মন মাতায়।
আমাকে তাই হাতছানি দেয় মেঘ মেয়ে।
বর্ষা রানি ছুটছে মেঘের ডেগ পেয়ে।
টাপুর টুপুর ছন্দে যেন আপুর মনে দ্বন্দ্ব।
হৈহুল্লোড় কেমনে হবে পাঠশালা আজ বন্ধ।
