বৃষ্টিদিনে

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৪৪

সোনা ব্যাঙের ঘ্যাঙর-ঘ্যাঙর দারুণ সুরের সৃষ্টি

জানলা দিয়ে হাত বাড়ালাম বাইরে গেল দৃষ্টি

রিমঝিমিয়ে মাঠ কাঁপিয়ে নামল আহা বৃষ্টি।

 

ভিজছে ফড়িং ভিজছে পাতা ভিজছে শিয়ালছানা

এমন দিনে মা বলেছে বাইরে যেতে মানা

তবু আমার ইচ্ছে করে ভিজতে ষোলো আনা।

 

বইছে হাওয়া ঝিরিঝিরি উড়ছে গাছের পাতা

বৃষ্টি মাখে ইস্টিশনে দাদুর রঙিন ছাতা

মন চেয়েছে লিখতে ছড়া তাই মেলেছি খাতা।

 

ভেজা দিনের কদম ডালে আদর মাখায় কাকে

জেলে মাঝি নৌকা বাহে মেঘনা নদীর বাঁকে

চকচকাচক রুপার মতো ইলিশ চলে ঝাঁকে।

 

ইচ্ছেমতো বৃষ্টি মাখে বনের সবুজ টিয়ে

বৃষ্টিদিনে পাগড়ি মাথায় বাঘ মামাটার বিয়ে

দাওয়াত খাবে বুনোবিড়াল তিন ছানাকে নিয়ে।