বর্ষা মানে

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৪৪

বর্ষা মানে মন মাতানো

কদমফুলের গন্ধ

কবির মনে জেগে ওঠা

কাব্য ছড়ার ছন্দ।

 

বর্ষা মানে মেঘলা আকাশ

টাপুর টুপুর বৃষ্টি

নদীর বুকে ঢেউয়ের দোলা

নবযৌবন সৃষ্টি।

 

বর্ষা মানে শাপলাফুলের

হেলেদোলে নৃত্য

মাঝির কণ্ঠে ভাটিয়ালি

শুনে জুড়ায় চিত্ত।

 

বর্ষা মানে আষাঢ় শ্রাবণ

অথই জলে তৃপ্ত

বর্ষা মানে কবির কলম

ছন্দ ছড়ায় দীপ্ত।