আষাঢ়-শ্রাবণ মাসে

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৪৫

আষাঢ়-শ্রাবণ মাসে

আকাশবাড়ি          মেঘের সারি

      নায়ের মতো ভাসে

      বিজলি মেয়ে হাসে।

 

     আষাঢ়-শ্রাবণ মাসে

ভিন্ন ধাঁচে          বৃষ্টি নাচে

      কদম-কেয়ায়, ঘাসে।

 

        আষাঢ়-শ্রাবণ মাসে

পাখির সারি          জমায় পাড়ি

      আপন আপন বাস-এ

       বৃষ্টি যখন আসে।