বৃষ্টি পড়ে

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৪৫

বৃষ্টি পড়ে রিমঝিমাঝিম

মিষ্টি মধুর সুরে

বৃষ্টি পড়ে বর্ষাকালে

মেঘলা আকাশ ফুঁড়ে!

বৃষ্টি পড়ে শহর নগর

এবং পল্লি গাঁয়ে

বৃষ্টি পড়ে নদীর পাড়ে

মাল্লামাঝির নায়ে!

বৃষ্টি পড়ে গাছগাছালির

সবুজ শ্যামল বনে

বৃষ্টি পড়ে দিনের আলোয়

কিংবা আঁধার ক্ষণে!