বৃষ্টি পড়ে দৃষ্টি নড়ে মনে লাগে দোলা বিশ্বজুড়ে বহুদূরে মনের দুয়ার খোলা। রঙের তুলি শাপলা তুলি বন্ধুরা সব মিলে বৃষ্টি এলে পড়া ফেলে হইচই খালেবিলে। নদীনালায় মাছের খেলা কদম-কেয়া ফোটে মনের তালা আজকে খোলা মেঘের দেশে ছোটে।