বন্ধু দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘বয়েজ হোস্টেল’। সমকালীন তারুণ্যের বন্ধুত্ব, ভালোলাগা, দুরন্তপনার দিনযাপনের গল্পে নির্মিত এই নাটকটি লিখেছেন মোহন আহমেদ। মোহন আহমেদের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক, তাসনিয়া ফারিন, আনোয়ার হোসেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, মনিরুল ইসলাম মনির, ফয়সাল হাসান, তুষার হাসান প্রমুখ। নাটকটি প্রসঙ্গে মুশফিক ফারহান বলেন, ‘মজার এটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি। বন্ধু দিবসের কনটেন্ট হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’ তাসনিয়া ফারিন বলেন, ‘আমি নিশ্চিত যে, দর্শকরা নাটকটি দেখে শতভাগ বিনোদিত হবেন।’
