নামযুক্ত টেস্ট জার্সির পথচলা শুরু

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৫৪

গতকাল প্রথম অ্যাশেজ টেস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেটের নতুন যুগে প্রবেশ করেছে বিশ্বক্রিকেট। তারই একটা অংশ টেস্ট জার্সিতে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। এতোদিন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই এর দেখা মিলত। আইসিসির এমন নতুন রীতি প্রণয়নে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। নাম ও নম্বর লেখা জার্সি পরে নিজেদের ফটোশুট শেষ করে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি আপলোডও করে দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘নতুন রূপে বিশ্ব দেখবে আমাকে। নতুনভাবে পথচলা শুরু হবে টেস্ট ক্রিকেটের।’ তবে এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছে আইসিসি। তাদের মতে, বাণিজ্যিক কারণেই এই নিয়ম প্রবর্তন করেছে আইসিসি।