নারী বিশ্বকাপে বাড়ল দলসংখ্যা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৫৬

গেল মাসে শেষ হওয়া নারী বিশ্বকাপে ‘দারুণ সাফল্য’ পাওয়ার পর প্রতিযোগিতাটিতে দলসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ২০২৩ সালে আসন্ন বিশ্বকাপটিতে ২৪ থেকে ৩২ এ উন্নীত হবে অংশ নেওয়া দলের সংখ্যা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, উন্নয়নের গতি ধরে রাখতে এবং নারী ফুটবল উন্নয়ন ত্বরান্বিত করার জন্য যথার্থ পদক্ষেপ নিতে চায় ফিফা। তারই ফল এই দলবৃদ্ধি। ইনফান্তিনো আরো বলেন, ‘এই দল বাড়ার ঘটনাটা কেবল বাড়তি আটটা অংশগ্রহণকারী দলেই প্রভাব ফেলবে না। এখন থেকে আরো অনেক দল তাদের নারী ফুটবল উন্নয়নে আরো জোরদারভাবে কাজ করবে কেননা তারা জানে যে, দল বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনাও দারুণভাবে বেড়ে গেছে।’