কন্ডিশনিং ক্যাম্প শুরু ২০ আগস্ট

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৫৬

শ্রীলঙ্কা সফরে বিধ্বস্ত হয়ে গতকাল দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তামিম ইকবালের দল। ঈদুল আজহার আগে এই সময়টাতে বিশ্রামেই থাকবেন ক্রিকেটাররা। ঈদের পরপরই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প শুরু হতে পারে আগামী ২০ আগস্ট।

জাতীয় দলের ভবিষ্যত্ কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ আছে আমাদের। ঈদের পর কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। ২০ আগস্ট থেকে ক্যাম্প চলবে। কন্ডিশনিং ক্যাম্পে অন্তত জনা ত্রিশেক ক্রিকেটার ডাক পাবেন।

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে আফগানদের। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হতে পারে ৫ সেপ্টেম্বর।

- স্পোর্টস রিপোর্টার