এ বছরই বাফুফের এজিএম

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৫৭

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ বছরই তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে যাচ্ছে। আগামী অক্টোবরে এজিএম হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ২০১৬ সালে বাফুফের বর্তমান নির্বাচিত কমিটি এজিএম করেছিল। এরপর আর এজিএম হয়নি। কেন হয়নি সে কথা বলেনি বাফুফে। সোহাগ জানিয়েছেন কেন হয়নি সেটা নানা কারণও হতে পারে। এখন সামনে হতে যাচ্ছে যাচ্ছে। এজিএমকে সামনে রেখে বাফুফে ব্যাপক তত্পরতা শুরু করেছে। ২০১৭ এবং ২০১৮ সালে এজিএম হয়নি। এবার একসঙ্গে সবগুলো সম্পন্ন করা হবে। ঢাকায় হবে নাকি ঢাকার বাইরে হবে এজিএম সেটা নির্ধারণ হয়নি। এজিএমের তারিখও চূড়ান্ত করা হয়নি। আগামী ২৪ আগস্ট বাফুফের সভা রয়েছে। সোহাগ জানিয়েছেন বোর্ড সভায় সিদ্ধান্ত হবে কোন তারিখে এজিএম হবে। এজিএম সামনে রেখে ফিফা এবং এএফসিকেও জানানো হবে। তারা যদি প্রতিনিধি পাঠায় পাঠাতেও পারে। সোহাগ জানিয়েছে তারা অডিট রিপোর্ট তৈরি করছেন। সব কিছু চূড়ান্ত হওয়ার পথে। গত কয়েক দিন ধরেই বাফুফে এই নিয়ে কর্মব্যস্ততা রয়েছে। বাফুফের সদস্যরা অডিট মিটিং করছে।