সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে ডিএসই’র কর্মশালা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:১৫

সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন বর্তমান প্রেক্ষাপটে একটি বৈশ্বিক সমস্যা। তাই বিশ্বব্যাপী এর প্রতিরোধ করার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাইকে সুস্পষ্ট ও কার্যকর অঙ্গীকার নিয়ে যথাযথ ভূমিকা পালন করতে হবে। ডিএসই’র ট্রেনিং একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী অ্যান্টি মানিলন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে গতকাল সনদ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপমহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার এবং ডিএসই ট্রেনিং একাডেমির সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি