ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মধ্যে গত ৩০ জুলাই একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি এবং একসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রজেক্ট ডিরেক্টর ড. আব্দুল মান্নান (পিএএ) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন
০০০
বাজাজ ঈদ উত্সবে কিনুন বাইক জিতুন গাড়ি এই অফারের প্রথম র্যাফেল ড্র উত্তরা মোটরস করপোরেট অফিসে সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রথম র্যাফেল ড্র বিজয়ী টাঙ্গাইলের শ্রী গোপাল চন্দ্র ঘোষ একটি ব্র্যান্ড নিউ সুজুকি আলটো ৮০০ এসি গাড়ি জিতে নেন। বিজয়ীকে গাড়ির চাবি প্রদান করেন উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (বাজাজ) দিলীপ ব্যানার্জিসহ অন্য কর্মকর্তাগণ
০০
ব্র্যাক ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা সেবা.এক্সওয়াইজেড থেকে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। এ লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেডের ডিজিটাল ব্যাংকিং ও ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল) এবং সেবা প্ল্যাটফরম লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জহির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকলিপি স্বাক্ষর ও বিনিময় করেন
০০
সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, প্রধান কার্যালয়ের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান সাফায়াত আহমেদ চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য মো. রেদওয়ান উপস্থিত ছিলেন
