ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে তথ্য আদান-প্রদানে আরো শক্তিশালী করছে ওরাকল অটোনোমাস ডাটাবেজ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:১৬

এশিয়া প্যাসিফিক অঞ্চলের অনেক ব্যবসা প্রতিষ্ঠানই আগের তুলনায় আরো দ্রুত তথ্য আদান-প্রদানে সক্ষম হতে ওরাকল অটোনোমাস ডাটাবেজের দিকে ঝুঁকছে। ওরাকল অটোনোমাস ডাটাবেজ হলো প্রথম স্বচালিত এবং স্বয়ংক্রিয়ভাবে নিজের নিরাপত্তা এবং মেরামত করতে সক্ষম একটি ডাটাবেস।  

ওরাকল এশিয়া প্যাসিফিকের টেকনোলোজি ও ক্লাউড প্ল্যাটফর্মের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান স্থপতি ক্রিস চেলিয়াহ বলেন, ‘ডাটা বা তথ্যেই সবকিছুর সমাধান রয়েছে। আমরা বর্তমানে এ শিল্প সংশ্লিষ্ট সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিয়ত এই ডাটাবেজ গ্রহণ করতে দেখছি এবং তাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। শুধু গত প্রান্তিকে ৫ হাজার নতুন প্রতিষ্ঠান এই ডাটাবেজ গ্রহণ করেছে, যারা এর আগে কখনোই এই ডাটাবেজ ব্যবহার করেনি। মাইক্রোসফট প্লাস এবং জেনারেশন টু ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডাটা সেন্টারের সাথে আমাদের নতুন ক্লাউড ইন্টার-অপারেবিলিটি অংশীদারিত্ব টোকিও, সিউল, মুম্বাই এবং সিডনিতে অনলাইনে কার্যক্রম শুরু করে দিয়েছে।  আমরা আশা করছি এই সংখ্যা সামনে আরো বাড়বে।’— প্রেস বিজ্ঞপ্তি