নওগাঁর রাণীনগরে অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-টু অভিযান চলাকালে ৬ নং কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব চাঁন (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কালীগ্রামের খানপুকুর এলাকা থেকে বিস্ফোরক সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তার পিতা প্রয়াত গিয়াস উদ্দিন প্রামাণিক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলার সন্দেহভাজন। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার বিকেলে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।
