কোরবানি ঈদে ১ মিলিয়ন ফ্রিজ বিক্রির টার্গেট ওয়ালটনের

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:১৬

আসছে কোরবানি ঈদে এক মিলিয়ন বা ১০ লাখ ইউনিট ফ্রিজ বিক্রির নতুন রেকর্ড করার টার্গেট নিয়েছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। গত কোরবানির ঈদের আগে সারা দেশে ওয়ালটনের ফ্রিজ বিক্রি হয়েছিল ৬ লাখের মতো। এবার টার্গেট—১০ লাখ ফ্রিজ বিক্রি করা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, এই লক্ষমাত্রা পূরণের মাধ্যমে স্থানীয় ফ্রিজ বাজারে আরেকটি নতুন রেকর্ড সৃষ্টি করবে ওয়ালটন। সেজন্য রোজার ঈদের পরপরই নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কারখানায় ফ্রিজের উত্পাদন বাড়ানোর পাশাপাশি সেলস পয়েন্টগুলোতে পর্যাপ্ত মজুত গড়ে তোলা হয়েছে। বাজারে ছাড়া হয়েছে প্রায় অর্ধশত নতুন মডেল। নেয়া হয়েছে কৌশলগত বিপণন ব্যবস্থা। পাশাপাশি, ক্রেতাদের দেয়া হচ্ছে বাড়তি সুবিধা।

ওয়ালটনের প্রতিটি ফ্রিজ আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান সনদ পাওয়ার পরই বাজারে ছাড়া হচ্ছে। তাই সর্বোচ্চমানের  আত্মবিশ্বাসে ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন।— প্রেস বিজ্ঞপ্তি