বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানসিয়াল সেবা নগদ-এর অ্যাপ অপারেটিং সিস্টেম আইওএস থেকে ডাউনলোড করা যাবে। এর ফলে গ্রাহকেরা আইফোন ও আইপ্যাডে নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন। এর আগে নগদ-এর অ্যাপ শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেত। আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধা বিদ্যমান। অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন।—প্রেস বিজ্ঞপ্তি
