গেরিলা-বিরোধী অভিযানের সময় কলম্বিয়ার ১৮ সেনাকে অপহরণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর বিরুদ্ধে অভিযান চালানোর সময় ১৮ জন কলম্বিয়ান সেনাকে অপহরণ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ এ কথা জানিয়েছেন।

সানচেজ এক্স-পোস্টে বলেছেন, প্রায় ২০০ জন লোক তাদের ঘিরে ধরে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক উত্তর-পশ্চিমে- পানামার সীমান্তের কাছে চোকো বিভাগে একটি আদিবাসী সংরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয়।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এবং কিউবান বিপ্লবে অনুপ্রাণিত ইএলএন আমেরিকার সবচেয়ে প্রাচীনতম টিকে থাকা গেরিলা গোষ্ঠী।

এই গোষ্ঠী কলম্বিয়ার প্রধান মাদক উৎপাদনকারী অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করে। সরকার এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ নিরাপত্তা সংকটের সঙ্গে লড়াই করছে, বিশেষ করে পাচার, চাঁদাবাজি এবং অবৈধ খনি পরিচালনা।

প্রতিরক্ষামন্ত্রী সৈন্যদের অপহরণের নিন্দা জানিয়ে বলেছেন, সামরিক অভিযানকে এভাবে বাধাগ্রাস্ত করার ফলে স্থানীয় সম্প্রদায়গুলোকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনীর অভিযানের লক্ষ্য হলো, বেসামরিক জনসংখ্যা, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়গুলোর নাবালকদের গেরিলাদের নিয়োগ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অন্যান্য সহিংসতামূলক কর্মকাণ্ডের মতো হুমকি থেকে রক্ষা করা। সৈনিকদের অপহরণ করে বা রাষ্ট্রকে দুর্বল করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না।

ইত্তেফাক/এসকে