পিরোজপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২২

স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজের উদ্যোগে বুধবার থেকে পিরোজপুর শহরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহযোগিতায় পৌরভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদুল্লাহ লিটন, সহিদুল ইসলাম সিকদার, আব্দুল হাই ও ফরহাদ হোসেন টুলু, যুবলীগ নেতা আক্তারুজ্জামান মানিক, সংগঠনের সভাপতি পারভেজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচিতে শহরের সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের শোভাবর্ধনে ৩০০ গাছের চারা রোপণ করা হবে।