পাইকগাছায় জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২২

উপজেলার পাঁচ নম্বর গোলাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ স্যাঁতসেঁতে ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি ছাত্রছাত্রীরা ক্লাস করছে। সেই সঙ্গে ওপর হতে পলেস্তরা খসে পড়ছে। যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। পাইকগাছা উপজেলার পাঁচ নম্বর গোলাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনের মেঝের সঙ্গে সামনের পরিত্যক্ত মাঠ একাকার হয়ে নোঙরা পানি প্রবেশ করছে স্কুলের ক্লাসরুমে। সেই সঙ্গে রুম সংখ্যা বেশি না হওয়ায় অনেক সময় দাঁড়িয়ে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। অপরদিকে মাঠের শেষ প্রান্তে ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় স্কুল মাঠে পানি জমে পরিত্যক্ত হয়ে গেছে খেলার মাঠ যার কারণে বছরের ছয় মাস মাঠ ভিজে থাকে।

প্রধান শিক্ষিকা হাসিনা সুলতানা, সহকারী শিক্ষক শিবাজী বিশ্বাস, সুফিয়া খাতুন, তৃপ্তি দাশ ও সুতপা রায় বলেন, যে স্কুলের সার্বিক বিষয়ে পরিচালনা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে।