তাসকিনের জোড়া উইকেট শিকারের ম্যাচে রোমাঞ্চকর জয় শারজার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সোমবার (২২ ডিসেম্বর) আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে জোড়া উইকেট শিকার করেছেন তিনি। সব মিলিয়ে ৫ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়েছেন এই টাইগার পেসার।

তাসকিনের জোড়া উইকেট শিকার করার ম্যাচে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছেন তার দল শারজা ওয়ারিয়ার্স। নাইট রাইডার্সের ১৩৪ রান তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় তাসকিনের দল।

এ দিন শুরুটা ছিল দুর্দান্ত ছিল তাসকিন আহমেদের। ইনিংসের প্রথম ওভারেই আউট করেন ইংলিশ ওপেনার ফিল সল্টকে। উইকেট পান নিজের পরের ওভারেও। এবার আউট করেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে। 

তাসকিনকে দিয়ে পাওয়ার প্লের মধ্যেই তিন ওভার করিয়ে নেন শারজার অধিনায়ক সিকান্দার রাজা। এই ৩ ওভারে তিনি রান দেন ১৬, উইকেট ২টি।

এরপর ম্যাচের ১৯তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে আসেন তাসকিন। এই ওভারে ২৫ রান দেন তিনি। আন্দ্রে রাসেল জেসন হোল্ডার দুটি করে মোট চারটি ছক্কা মারেন। এতে ৪ ওভারে ৪১ রান খরচায় ২ উইকেট পান তাসকিন।

ইত্তেফাক/জেডএইচ