চট্টগ্রামে ৯ শিল্পীর চিত্র প্রদর্শনী শুরু

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটে বাংলাদেশের ৯ জন শিল্পীর দুইুদিনব্যাপী চিত্রকলা ও শিল্প প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। নগরীর বাদশা মিয়া সড়কস্থ ইন্সটিটিউটের গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিএইচপির ভাইস চেয়ারম্যান মো. মহসীন। ‘দ্যা পাওয়ার অফ নাইন’ শিরোনামে প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন- রফিকুন নবী, এএমবি সালাউদ্দিন, মনিরুল ইসলাম, ফরিদা জামান, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, মোস্তফা খালিদ পলাশ, মোহাম্মদ ইকবাল ও তেজশ হালদার জোশ। প্রদর্শনীটি শেষ হবে আগামীকাল।