শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্বালন করে তারা। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণ করে এ কর্মসূচি পালন করা হয়।
