সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৭

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নীলফামারী জেলা কমিটি।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা কমিটির সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার স্বাক্ষরিত চিঠিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানা গেছে।

ঐ চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখা কমিটিতে পদপ্রত্যাশীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক প্রেরণ করতে বলা হয়েছে।