ডেঙ্গু ও পলিথিনমুক্ত সিরাজগঞ্জের দাবিতে বৃহস্পতিবার সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয় এবং হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহরের মুজিব সড়কে এই মানববন্ধন পালনকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা ডেঙ্গু ও পলিথিনমুক্ত সিরাজগঞ্জ গঠনে সরকারের কাছে জোর দাবি জানান।
