সোনাতলায় বন্যার পানিতে ডুবে প্রায় ৫২ বছর বয়সি অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। উপজেলার মুন্ডমালা কালিতলা এলাকায় বন্যার পানিতে ভরপুর একটি খাল। অজ্ঞাত লোকটি তার পরনের লুঙ্গি এঁটে নিয়ে সাঁতার দিয়ে খালের উত্তর তীরের দিকে আসছিলেন। খালের মাঝখানে পৌঁছলে পানিতে ডুবে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে লাশ পানি থেকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়।
