সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৩০

নগরীর আখালিয়া নয়াপাড়া এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় সুজেল গ্রুপের কর্মী জুনেদ আহমদ, সুমন গ্রুপের কর্মী সুরমা আবাসিক এলাকার মারুফ আহমদ ও পথচারী শাহী ঈদগাহের রাকিব আহমদু আহত হন। সংঘর্ষের খবর পেয়ে নগরীর জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মুনিম আহমদের বাসায় গিয়ে শর্টগানের গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে পুুুুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিত্সা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।