ভেদরগঞ্জে সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৩০

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো থেকে পড়ে সাব্বির (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশের প্রবাহমান খালে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে স্বজনরা।