বাজিতপুরে সংঘর্ষে আহত ৪০

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৩০

বাজিতপুর উপজেলার রাবারকান্দি ও উছমানপুর গ্রামের দুদল গ্রামবাসীর মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো তিনজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরো ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা নিয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ১৫-১৬টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।