শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কিটস নেই !

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৩১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিটস নাই। অন্যান্য চিকিত্সায় প্রয়োজনীয় ব্যবস্থা থাকলেও ডেঙ্গুর মতো ভায়াবহ রোগী শনাক্ত করার জন্য কোনো ব্যবস্থা নেই হাসপাতালটিতে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাক্তার অজয় সাহা বলেন, সরকারিভাবে এখনো কোন কিটস সরবরাহ করা হয়নি। তবে এক সপ্তাহের ভিতরে নিজস্ব ব্যবস্থাপনায় ডেঙ্গু রোগী শনাক্তকরণের জন্য কিটস সরবারহ করা হবে। তাছাড়া প্রাথমিকভাবে রক্তের প্লাটিলেট পরীক্ষার ব্যবস্থা আছে। এর মাধ্যমে ডেঙ্গু রোগী শনাক্ত করা সম্ভব।