পারভেজ ইমনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ সিলেটের 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচেই বড় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটান্স। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে সিলেট। জয়ের জন্য ১৯১ রান প্রয়োজন রাজশাহীর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট। তবে ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ২৮ রান করে আউট হন পাকিস্তানি ওপেনার সায়েম আয়ুব।

এরপর হজরতউল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রনি তালুকদার। তবে ২০ রান করে ফিরে যান আফগান হজরতউল্লাহ জাজাই। এরপর ক্রিজে এসে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন।

রনির সঙ্গে ২৫ বলে ৩৬ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৪১ রান করে আউট হন রনি। এরপর আফিফ হোসেনের সঙ্গে ৪১ বলে ৮৬ রানের জুটি গড়েন পারভেজ ইমন। 

আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হলেও ৬৫ রানে অপরাজিত ছিলেন পারভেজ ইমন। ৩৩ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছক্কা হাঁকান তিনি। রাজশাহীর পক্ষে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন।

ইত্তেফাক/জেডএইচ