জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিমে একটি পুকুরে নবজাতক অজ্ঞাত শিশুর মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে।
সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহ এক থেকে দুদিন আগে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

বৃদ্ধার লাঠি পড়ে ছিল পাড়ে, হাত-পা বাঁধা মরদেহ মিললো পুকুরে